ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে ফের গণতন্ত্রের কবর রচনা করবে।

অন্যদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময়ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছাবে।’

তারেক রহমান বলেন, ‘গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণে দেশের শুধু শিক্ষাব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এ সব কিছু ধ্বংস হয়নি, বরং বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষবাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন।’

‘একটি রাষ্ট্র ও সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজব্যবস্থা অবক্ষয়, ভঙ্গুর, নিষ্ঠুর ও অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র ও সমাজব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়,’ বলেন তিনি।

দেশে হঠাৎ করেই অতীতের মতো নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে মন্তব্য করে তারেক বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে, আমাদের নারীরা নিরাপত্তা সংকটে পড়েছে কি না, এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন আছে।

‘শুধু একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি এ কথা যেমন সত্য। তার চেয়েও আরো চরম সত্য হয়তো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধু কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই,’ বলেন তারেক রহমান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে।

নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহবায়কের

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বোর্ড আটকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

এবার জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ ওই ইউএনওর বিরুদ্ধেই

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে জব্দকৃত পেট্রোল গায়েব করে দেওয়ার। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিনসাড়া

তাড়াশে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে দ্বায়িত্বশীল ও সুধীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ মার্চ বেলা ১১টায় তাড়াশ ডিগ্রি কলেজ হলরুমে