ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগরের ৬ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থকরা।

নির্বাচনের আগে ও পরে মিথ্যাচার চলমান রেখে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সম্মানহানী করছে তারা। বিশেষ করে গত ১৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ও কর্নেল (অবঃ) আব্দুল হক এর বরাতে সাংবাদিক মোস্তফা ফিরোজ এর সম্পাদিত ভয়েজ বাংলা পেজে একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন যেখানে লিখা ছিল “আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অবঃ কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এডভোকেট তৌহিদুর রহমান।,

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- মাননীয় মন্ত্রী, ধর্ম মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর একজন কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এই মর্মে আপনাদেরকে অবহিত করছি যে, আপনারা গত ১৯/০২/২৬ইং আপনি ২নং লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার ভয়েস বাংলা নামক ফেইসবুক পেইজ হইতে ১নং লিগ্যাল নোটিশ গ্রহীতা কর্নেল (অব:) আবদুল হক এর একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন এবং উক্ত বক্তব্য নিম্নরুপ “আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

উপরোক্ত বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রনোদিত এবং বাস্তব অবস্থার বিপরীত বটে। কোন রেফারেন্স ছাড়া একজন সম্মানিত মন্ত্রীকে, কর্নেল (অব:) আবদুল হক হীন উদ্দেশ্যে ঋণ খেলাপী বলেছেন এবং ভয়েস বাংলা ফেইসবুক পেইজ এ তা প্রচার করেছেন। মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একজন পরহেজগার/ধর্মপ্রাণ মুসলমান। তদুপরি মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব ঋণ খেলাপী নন। বাংলাদেশের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের কোন ঋণ নেই এবং মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ঋণ খেলাপী হওয়ার বিষয়টিও অবান্তর/অবাস্তব। আপনারা মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবকে রাজনৈতিক ভাবে হয়রানী করার উদ্দেশ্যে এবং মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত সুনাম বিনষ্ট/মানহানী করার উদ্দেশ্যে উক্তরুপ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে মূলক বক্তব্য প্রচার করিয়াছেন। আপনাদের উক্তরুপ মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত মানহানীকর বক্তব্য প্রচারের কারণে মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট হইয়াছে অর্থাৎ মানহানী হইয়াছে যাহা ফৌজদারী অপরাধ। আপনারা উল্লেখিত ফটোকার্ডে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রকাশ ও প্রচার করিয়া মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট করত: মানহানী করিয়াছেন এবং ফলশ্রুতি নোটিশ দাতা মাননীয় ধর্ম মন্ত্রীর একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির একজন একনিষ্ট কর্মী হিসাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আপনাদেরকে উক্ত লিগ্যাল নোটিশ প্রদান করা হইল।

আপনারা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে আপনাদের দ্বারা প্রচারিত মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব সম্পর্কিত গত ১৯/০২/২৬ইং তারিখে প্রচারিত আপনাদের অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করিয়া যথাযথ বক্তব্য প্রদান ও প্রচার করিবেন, অন্যথায় এইরুপ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করায় আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

উক্ত লিগ্যাল নোটিশের এক কপি বিজ্ঞ কৌশুলীর সেরেস্তায় পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য সংরক্ষণ করা রইল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে

লালমনিরহাট প্রতিনিধি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রিয়া মনি মানের এক তরুণী। তবে প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে পড়েছেন

প্রধানমন্ত্রিত্বে মেয়াদসীমা চায় বিএনপি: সর্বোচ্চ ১০ বছর

অনলাইন ডেস্ক: একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এই সুপারিশে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি

রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিব মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসেবে আরও ১২০ কোটি

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা