দ্রুত ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন।

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐকবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

খালেদা জিয়া বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।’

আগামী নির্বাচনে সাফল্যের জন্য দলের নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়।”

তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে এই চক্রান্ত ব্যার্থ করে দিতে আহ্বান জানান।

দেশবাসীকে প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী

সিরাজগঞ্জে নান্দনিক স্থাপত্যের নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক:সাদা মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ ও সুউচ্চ মিনারের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।

৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ

তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদকের কথায় ভোট দিতে না গিয়ে বিএনপির আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার কারণে বিএনপি‘র

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ