দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার আগামী ২৭-২৮ মার্চ চীন সফর করার কথা রয়েছে। তার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার প্রস্তুতি চলছে।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। পরদিন ২৭ মার্চ ড. ইউনূস বিএফএ সম্মেলনে যোগ দেবেন।

২৮ মার্চ প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইদিন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ২৬ মার্চ চীনা প্রেসিডেন্টর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটিতে যাবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবদলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে

১৪০ কোটি টাকাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন। আজ

আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

নিজস্ব প্রতিবেদক: আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাজারমূল্যের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের নিযুক্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে

শীতের মধ্যেই মধ্যেই ফের বৃষ্টির আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুধে ভেজাল, ঘোলঘরে ১ লাখ টাকা জরিমানা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।