দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সোর্স, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। আহত সোর্স আব্দুল হামীদ (৪০) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি দল সোর্সকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে মাদককারবারিরা লক্ষ্য করে গুলি চালায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, অভিযানের লক্ষ্য ছিল ফিলিপনগর গ্রামের নুরুজ্জামান (৪৫) এর বাড়ি, যেখানে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পাওয়া গিয়েছিল। এ সময় ফিলিপনগর মাঠপাড়ার হাফিজুর সর্দারের ছেলে রাখি (৩৫), বৈরাগীর চরের মিঠু লাল (৩২) ও ককিল তারাগদিয়ার ছেলে নুরুজ্জামান (৪৫) গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে সোর্স আব্দুল হামীদ গুলিবিদ্ধ হন।

আহতকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সোলায়মান শেখ।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার বলেন, “অভিযানের সময় মাদককারবারিরা গুলি চালিয়েছে, এতে আমাদের এক সোর্স আহত হয়েছেন। ঘটনাটি দৌলতপুর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরাইলি হামলায় গাজায় চিকিৎসা নিতে আসা ১০ শিশু নিহত

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার দেইর আল-বালায় চিকিৎসা ও পুষ্টিসেবা নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ১০ শিশুসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ

বাংলাদেশে চালু গুগল পে, প্রথম ধাপে সুবিধা পাবেন সিটি ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই

শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা -ইকবাল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের দুঃশাসনে গুম,