দৌলতদিয়া বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ২৫ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়টিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থ বিবেচনায় নোটিশটি প্রাথমিকভাবে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসে ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত বেড়ে ৬৭

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশারের সৌদি হাসপাতালে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময়

টাঙ্গাইল ফ্যাসিস্ট সরকারের এমপিদের ২৮ স্থীম বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্থীম বাতিল করা হয়েছে। একই সঙ্গে

কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী