দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে তলিয়ে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনাস্থলে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে এবং এখন পর্যন্ত পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মির্জাপুরে আ’লীগ কর্মীর ভয়ে স্বামীকে ডিভোর্সের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলমের ভয়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন এক সংখ্যালঘু নারী। শনিবার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে

রায়গঞ্জে এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।

বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই 

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরিতে যোগ দিয়েছেন। গত ২৩