দোকান দখলের অভিযোগ, তিন যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজার থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মনোহারি ব্যবসায়ী নাজমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজারে সরকারি দোকান বন্দোবস্ত নিয়ে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মনোহারি ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম ও সোহাগ মিয়া তার দোকানটি দখলের হুমকি দিয়ে আসছিলেন।

নাজমুল হাসান ছাড়তে না চাইলে তারা জোরপূর্বক দোকানটি দখল করে নেন। এ ঘটনায় নাজমুল হাসান মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সেনাবাহিনীর সদস্যরা যুবদল নেতাদের সাবধান করেন এবং দোকানঘর ছেড়ে দিতে বলেন। কিন্তু সেনাবাহিনীর কথায় কর্ণপাত না করে দোকানটি দখলে রাখেন তারা। সোমবার দুপুরে যৌথ বাহিনী জোনাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদারগঞ্জ থানায় সোপর্দ করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, অবৈধভাবে দোকান দখলের অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে ১৮ উপদেষ্টার সম্পদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায়, ১৮ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। আর কমেছে ৩ জনের। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযুক্ত ছাত্রলীগ-আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে

পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি ৪২ জনের

নিজস্ব প্রতিবেদক: কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদনও না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়েছেন ৪২ জন। এমন চাঞ্চল্যকর তথ্য

ত্রাণকেন্দ্রে গুলি: জিএইচএফ কর্মীদের বিরুদ্ধেই ফিলিস্তিনি হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণের আড়ালে চলছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সাবেক এক নিরাপত্তা ঠিকাদার। ব্রিটিশ

সাত দিনে শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল

ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান