দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ, দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ১০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে দেড় হাজারেরও অধিক বার মন্তব্য করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সারজিস শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

পর্যবেক্ষণে দেখা যায়, প্রকাশিত এই ভিডিওতে রাফির গ্রেফতার কিংবা সারজিসের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোন তথ্য নেই বরং ভিডিওটিতে অন্তরবর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিকশা চালকের সাক্ষাৎকার রয়েছে। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সারজিস আলমের বিষয়ে এমন কোন তথ্য পাওয়া যায়নি। গত ১২ জানুয়ারি (রোববার) সারজিস আলমের দেশ ছেড়ে পালানোর দাবি করা হলেও, ওইদিন তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা-বাগানে চা-শ্রমিক সমাবেশে যোগদান করেন। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো। এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। এছাড়া, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে শহরে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে যোগ দেয়ার পর নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন সারজিস আলম।

এদিকে সহ-সমন্বয়ক রাফি তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গত ১৩ জানুয়ারি এক পোস্টে তার ওপর হামলার এবং অর্থ আত্মসাদের অভিযোগের প্রতিবাদে লিখেন, ‘এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি। কিন্তু আমাদের এই ছোটখাটো সমন্বয়হীনতাকে পুঁজি করে, ছোটখাটো দুর্বলতা গুলোকে কাজে লাগিয়ে যদি অন্য কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতা কে নষ্ট করতে চায়, আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে যদি কেউ ধ্বংস করে দিতে দিতে চায়, ধুলোয় মিশিয়ে দিতে চায়, বিভাজিত করতে চায়, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’ তাছাড়াও, তিনি গত ১২ জানুয়ারি থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিয়মিত ফেসবুকে সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন। অর্থাৎ, সহ-সমন্বয়ক রাফি গ্রেফতার হননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে হামলার শিকার কমিশনের সদস্যরা

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে ভূমিদস্যুদের একটি সংঘবদ্ধ দখলদার চক্র লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কমিশনের সদস্যদের ওপর। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে

৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: দুর্নীতি মামলায় ৩ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়ায়নি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার সে পথে যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতির

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

ফেলানী হত্যার ১৪ বছর, এখনো বিচারের আশায় পরিবার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। সেদিন বাবার

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন