দেশে সমর্থক নেই বলেই ভারতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো আশঙ্কা নেই।

এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

কারাগারে পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিগগিরই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেয়া হবে। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেয়া রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙ্গে না— সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। কারার কোনো সদস্য, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়—এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই জনকল্যাণই তাদের একমাত্র ব্রত হওয়া উচিত।

দুর্নীতি একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের

টিউলিপের উকিল নোটিশ: ইউনূস ও দুদকের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অভিযোগ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ‘পরিকল্পিতভাবে

অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। সোমবার

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়