দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ঠিকানা ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেন।

এরপর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি। প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ মে গভীর রাতে চুপিসারে হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে ব্যাংকক যান সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। অনেকে ধারণা করেছিলেন, তিনি আর দেশে ফিরবেন না।

হামিদের দেশত্যাগে তুমুল বিতর্ক শুরু হয়। সরকারেরও তীব্র সমালোচনা হয়। এ ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করে।

জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় আবদুল হামিদকেও আসামি করা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ যেতে দেওয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মির্জাপুরে আ’লীগ কর্মীর ভয়ে স্বামীকে ডিভোর্সের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলমের ভয়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন এক সংখ্যালঘু নারী। শনিবার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও

তাড়াশে ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে “ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় পর তাড়াশ ভুমি জাদুঘরের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই প্রবাহ কমেছে ৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে বাংলাদেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬১ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ

সিরাজগঞ্জে পেঁপে চাষে সাফল্যের মুখে রাসেল

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ গৃহপালিত পশু-পাখি পালনের পাশাপাশি স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রায় তিন বিঘা জমিতে

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে