দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এয়ার অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তার পরিবার থেকে সাহায্য চেয়ে কোনো চিঠি পেয়েছে কি না, এবং এ ব্যাপারে মন্ত্রণালয় কী ধরনের সাহায্য করছে- এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে খালেদা জিয়ার পরিবারের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। তিনি বলেন, ওটা নিয়ে কাজ চলছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন তিনি।

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় কারাবন্দি হন খালেদা জিয়া। করোনা মহামারির সময় তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয় তৎকালীন সরকার। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। একই সঙ্গে আদালত বাতিল করে দেন তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়।

চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। কারাবন্দি অবস্থায় তার চারটি ঈদ কেটেছে কারাগার ও হাসপাতালে। এবারের ঈদে পরিবারের সঙ্গে সময় কাটানো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বেলকুচি শ্রীমন্মহাপ্রভূর আখড়ার নব গঠিত মূল কমিটির অভিষেক, সংবর্ধনা ও শপথ পাঠ এবং প্রভূপাদ রঞ্জন গোস্বামীর

কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়। শুক্রবার (২১

নির্বাচনের পর মোট রিজার্ভ দাঁড়াল ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্য মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার

সংস্কার পরিষদ ও স্থানীয় সরকার ইস্যুতে এপ্রিলে আন্দোলনের ঘোষণা ১১ দলের

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তারা

বাংলাদেশ ব্যাংকের পাঁচ ইসলামী ব্যাংককে ৩৪ হাজার কোটি টাকার সহায়তা ফেরত স্থগিত

একীভূত ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তা পুনরুদ্ধার স্থগিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দেওয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা