দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়া, শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫: দেশে দিন দিন সাংবাদিকের সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে। পেশার মান বাড়ছে না বরং তলানিতে ঠেকে গেছে। এ থেকে উত্তরণের পথ সাংবাদিকদেরকেই খুঁজে বের করতে হবে। দেশের প্রয়োজনে, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সময় এসেছে রাষ্ট্রের স্বার্থে এবং পেশার মর্যাদা রক্ষায় সিনিয়র -জুনিয়র, ছোট-বড় সকল সাংবাদিককে এক কাতারে দাড়াতে হবে। নয়তো, সমাজ থেকে পেশাটির মর্যাদা এবং প্রয়োজনীয়তার তলানি ঠেকানো যাবেনা।

শনিবার ১৮ জানুয়ারী বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বগুড়ার তিনমাথায় একটি হলরুমে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুর রমহান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, নারী সাংবাদিক মাহফুল আক্তার ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রোহিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, কোষাধ্যক্ষ ইমরানুল হক, সুমন সরদার, মাসুদুল আলম হাওলাদার, এএসএম জাকারিয়া, শাফায়ে সজল, আব্দুল ওহাব, আব্দুল ওয়াহেদ, ফারুক শেখ রুবেল, পরিমান চন্দ্র, রহিদুর রহমান মিলন, হারুনুর রশিদ, সামিউল ইসলাম সনি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, এরশাদ হোসেন, শফিকুল ইসলাম শাফি, নিতাই চন্দ্র সরকার, সজীব হোসেন, মোর্শেদুল ইসলাম রবি, আব্দুল মান্নান, মশিউর রহমান, রসুল খন্দকার, আব্দুর রহমান আপেল, আনোয়ার হোসেন, লতিফুর রহমান, মোছাঃ সানিয়ার রহমান, মোছাঃ হাফসা খাতুন, মোছাঃ রোকসানা আক্তার প্রমূখ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে। ১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে এবং পর্যায়ক্রমে দেশের সবক’টি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো আ. লীগ নেতার পিস্তল, মামলা দুর্বল করতে এজাহারে হয়ে গেল ‘পিস্তলসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি, বিদেশি মদ, পাসপোর্টসহ গ্রেফতার করা হয় কার্যক্রম

বাউফলে ড.শফিকুল ইসলাম মাসুদের শতাধিক কৃষকে সার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ; সেনা টহল গাড়িতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক উপজাতি ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে টানা আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনাবাহিনীর

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার

আর্থিক দুরবস্থায় সাংবাদিক শাওনের আত্মহনন, পরিবার-সহকর্মীদের মাঝে শোক

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা করে জীবনের চাহিদা মেটাতে না পেরে হতাশায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন শাওন চক্রবর্তী (৩২) নামের এক সংবাদকর্মী। রবিবার (২২ জুন) ভোরে

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলারর সলঙ্গা থানার হাটিকুমরুল