দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা (৫ আগস্টের পর) দেশের হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি; কিন্তু একটি দল দেশে চাঁদাবাজি ও দখলদারি নিয়ে ব্যস্ত আছে।’

সোমবার (২৮ এপ্রিল), বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পথসভার আয়োজন করে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করীম ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশ চোরের দেশ হিসেবে বারবার পরিচিতি লাভ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছে। রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে।’

তিনি বলেন, ‘ইসলামই পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে। সব অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ।’ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জান্নাতুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এইচ এম শফিকুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা তরিকুল ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে

৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে উদ্যোগ, বাদ পড়ছে শেখ পরিবার ও আ.লীগ নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাষ্ট্রীয় অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নাম সরিয়ে দিচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত অধিকাংশ

বিস্ফোরক মামলায় বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক বিডিআর সদস্যদের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এই

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র