দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি।’

খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার।’

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই। তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয়। তাদের কেউ কেউ ফাইল নির্ভর কাজ করছেন। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত তবে সরকার তা উপলব্ধি করতে পারছে না।

তারেক রহমান আরও বলেন, সংস্কারে কোনও রাজনৈতিক দলের আপত্তি নাই তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক

শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে