দেশে একজন লোক বেঁচে থাকতেও আ.লীগ নির্বাচন করতে পারবে না’-আলতাফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই দেশে একজন লোক বেঁচে থাকতেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে, অথচ খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। তার প্রেতাত্মারা এখন নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা করছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।,

বুধবার (৫ নভেম্বর) বিকালে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন—বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সদস্য ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কিসলু মোল্লা এবং ইউনিয়ন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রোকেয়া মতিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস।

আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যখন দেশের মানুষ মাঠে নেমেছিল, তখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। তিনি একাই নন, তার স্পিকার, মন্ত্রী-এমপি, আত্মীয়-স্বজন— এমনকি মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না।’

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। জনসভায় উপস্থিত হাজারো মানুষের দিকে ইঙ্গিত করে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘এখানে এমন একজনও নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না। কেউ নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। আজ সেই দুঃখের রজনী শেষ হয়েছে।’

তিনি স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

জনসভা শেষে সন্ধ্যায় তিনি মির্জাগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত। শনিবার (২২ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার।

রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন।

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

ঠিকানা ডেস্ক: মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ)

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি

নির্বাচন ঘিরে পুলিশ প্রস্তুত: প্রশিক্ষণ, কারিকুলাম ও মাঠপর্যায়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে