দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে প্রথমবারের মতো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত এক নারী মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, ৩০ বছর বয়সী ওই নারীর নাম সানজিদা আক্তার।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে এইচএমপিভি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর সতর্কতা জারি করেছে। এর মধ্যেই এলো মৃত্যুর খবর। এ অবস্থায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। স্বাস্থ্য অধিদফতর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছে।

১২ জানুয়ারি সানজিদা আক্তারের এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। জানা গেছে, তিনি বিদেশে সফর করেননি এবং তার আক্রান্ত হওয়ার কোনো আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস ছিল না।

১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে এবং এ ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। এছাড়া, দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারীরা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তির জন্য এই ভাইরাস আরও উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার

তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায়

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অপরাধে যাত্রাবাড়ীতে গাড়িচালককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া

বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য চয়ন ও তাঁর স্ত্রী কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর

আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের