দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ ডিসেম্বর) মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সময়সূচি ঘোষণা করার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে।

এই পরিস্থিতিতে দেশের আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও যন্ত্রপাতি রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

নির্বাচন কমিশন সমস্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছে। এ ছাড়াও অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন আশা করছে, এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং নির্বাচনী অফিসগুলো সুরক্ষিত থাকবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি

আবারো উত্তপ্ত মণিপুর, ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

অনলাইন ডেস্ক: আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। আরমবাই তেঙ্গোল (এটি) গোষ্ঠীর সদস্য কানন মেইতেইকে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়ানোর পর রাজ্যে বিশনুপুর জেলায় শনিবার (৭

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা ব্যবসা: টাকা আছে ডিডির বিকাশে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের উদ্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও

শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জীবিত আবরার ফাহাদের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক বেশি শক্তিশালী। শহীদ

আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

ঠিকানা টিভি ডট প্রেস: এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে পারেননি তিনি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে

জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম