দেশের রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

দেশের রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল, নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে।আশা করছি আইএমএফের শর্ত জুনের মধ্যে পূরণ করতে সক্ষম হব।

আরিফ হোসেন খান আরও বলেন, আইএমএফের শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ-এনআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছুটা বেশি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ ১৬ বিলিয়ন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

ফেসবুক অ্যাপে আবারও বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক: ফেসবুক আবার মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটিতেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার মেটা এ তথ্য জানায়। বছরের

‘১৪, ১৮, ২৪ মার্কা যেনতেন নির্বাচন মানা হবে না’ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তিনি হুঁশিয়ার করে বলেন, “১৪,

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর হিন্দু জঙ্গিদের ৬০টিরও বেশি হামলা

অনলাইন ডেস্ক: ভারতে বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলায় বড়দিনের মৌসুমে অন্তত

হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন: বাংলাদেশের নির্বাচনে বিশ্ব গণমাধ্যমের নজর

নিজস্ব প্রতিবেদক: এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর

মমতাজের নতুন ভিডিও ভাইরাল, অবস্থান সম্পর্কে যা জানা গেল!

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত লোকগানের শিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে তার জীবনযাত্রা ও রাজনৈতিক