দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তারা আগেভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে বৈঠকের পর নানা দিক তুলে ধরেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে। তাই ফলাফল ঘোষণায় দেরি হবে।

আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই–সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব জানান, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারছেন। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করতে হবে। ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগতে পারে। আর বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে সেই দায় ব্যক্তির।

প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা ইসি পায়নি বলে জানান সচিব।

এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত আট

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান অধিকৃত কাশ্মিরে টানা চার দিনের সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পাকিস্তানি

সিরাজগঞ্জে অপেক্ষা করেও মিলছে না টিসিবির পণ্য 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টিসিবির পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতেই

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক

শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

আ. লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন