দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: নতুন করে আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা, এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে—নেমে গেছে জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। একই সঙ্গে কমেছে প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও।

বৃহস্পতিবার (১৫ মে) ‘ট্রেডিং ইকনোমিকস’-এর এক প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক সঙ্কেত পাওয়ার পর বিশ্ববাজারে দিনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম পড়ে যায় ১ ডলারেরও বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬% কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্ট। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম কমেছে ২.৩০%, বর্তমানে যার দাম ৬১ ডলার ৭০ সেন্ট প্রতি ব্যারেল।

এ ছাড়া আগামী দুই সপ্তাহে জ্বালানির চাহিদা কম থাকতে পারে—এমন পূর্বাভাসে প্রাকৃতিক গ্যাসের দামেও পতন দেখা গেছে। বৃহস্পতিবার এর দাম কমেছে ০.৮০% এবং দাঁড়িয়েছে প্রতি এমএমবিটিইউ ৩ ডলার ৪৬ সেন্টে। গত এক সপ্তাহে এটি কমেছে প্রায় ৩.৭২%।

গ্যাসোলিনের দামের দিকেও দেখা দিয়েছে পতনের প্রবণতা। প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ০.৬৮% কমে এখন ২ ডলার ১২ সেন্টে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠলে তেলের বাজারে আরও বড় পরিবর্তন আসতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী হাইকোর্টে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান

কলকাতায় খুন হওয়া এমপি আনারের কোটি টাকার প্রাডো মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি: একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে । দামি গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য

ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের

অনলাইন ডেস্ক: বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশি সকল

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের

শেখ মজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা