দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।’

উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গত বুধবার দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এই ঝড়ের আঁচড় খোদ সরকারের ওপর পড়ে।

এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা চার ঘণ্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়।

দিনভর নানা অলোচনার পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এমন প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এমন মন্তব্য করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে এতথ্য জানা গেছে। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের

চৌহালীতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

দাউদ রানা চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর

সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে ১৫ জেলার সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ভারত কামালকে প্রত্যর্পণ করার অফিসিয়াল কো‌নো তথ্য আমার কাছে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জা‌নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল