দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে ৩টি আগুনের ঘটনার পর এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।,

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।’

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক বলেন, বিমানবন্দর বা ইপিজেডের মতো স্থানে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলা অস্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংস্থাগুলোর উচিত প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এর পেছনের রহস্য উদ্‌ঘাটন করা।

এদিকে বর্তমানে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি, ভেহিকেল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশ রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্রেপ্তার ৩ লাখ ৫৯ হাজার: রাজনৈতিক উত্তেজনায় জর্জরিত দশ মাস

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জন। পুলিশ সদরদপ্তরের দৈনিক

ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন

এনায়েতপুরে জামায়াতের শিক্ষা শিবির

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই