দেশের ক্রান্তিলগ্নে সব সময় মানুষের আস্থা বিএনপির উপর: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষ সব সময় বিএনপির উপর আস্থা রেখেছে। তারা আগে যেমনি জিয়াউর রহমান, খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিলেন, তেমনি এখন তারেক রহমানের উপর আস্থা তাদের।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদিয়ারচর তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোন লাভ হবে না।শেখ হাসিনাও অনেক ইঞ্জিনিয়ারিং করেছিল। শেখ হাসিনা এখন কোথায়? সবার শিক্ষা নেয়া উচিত।

জনগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশের ভবিষ্যত,গণতন্ত্রের ভবিষ্যত ভালো হবে না, উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার কাছে অনুরোধ ওই সব পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন।

নির্বাচিত সরকার নাগরিকদের নিকট দায়বদ্ধ জানিয়ে আমির খসরু আরো বলেন, আজ নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে।তারা প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের প্রত্যাশিত ভোট দিতে পারবে।

গণসংযোগ কালে বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড এর লালদিয়ারচর থেকে গণসংযোগ শুরু হয়ে, চর বস্তি, বিজয়নগর, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া, ফুলছড়ি পাড়, নাজির পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মামলায় অভিযুক্ত আসামিকে পাশে রেখে সভা করলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: গরু ব্যবসায়ীকে অপহরণ মামলার একজন আসামিকে পাশে রেখে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। গত

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

তাড়াশে জাতীয় সমাবেশকে সফল করতে পৌর জামায়াতের মিছিল

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে ঢাকায় ১৯ তারিখ জাতীয় সমাবেশ কে সফল করার জন্য পৌর জামায়াতের আয়োজনে বিকেলে মিছিল ও সমাবেশ

তাড়াশে ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে “ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় পর তাড়াশ ভুমি জাদুঘরের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা