দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের দলটির মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবকল্যাণে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজাপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা রুহুল আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনায়েদ আহমেদ সবুজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। তিনি বলেন, আগামীর জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ আশা নিয়ে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আহসান হাবীব ও রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কুদ্দুস।

সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. রেজাউল করিম, শাকিল আহমেদ ও আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইফতারের পরেই মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। দক্ষিণখানের

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০

হঠাৎ বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে।

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক

যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে,