দেশব্যাপী ছিনতাই, ধর্ষণের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত 

জুয়েল রানা: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের সলঙ্গার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ জুয়েল রানা

এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে’ ; ‘ধর্ষকের যৌনাঙ্গ কেটে দাও, ফেলে দাও’; ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই’; ‘ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগানে উত্তাল সলঙ্গার সাধারণ শিক্ষার্থীদের।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে নাএরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২১ আগস্ট) বিকেলে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক

টাঙ্গাইলে স্বৈরাচার শেখ হাসিনার ভোট চুরির মামলা প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসি সহ সংশ্লিষ্ট ১৯৩ জনের নামে

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: মঞ্জু মুন্সি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বুধবার

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার ওই স্থাপনায়

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে