দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও নয় প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

‎শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় পিরোজপুর-১ আসন, দুপুর ১২টার পিরোজপুর-২ আসন ও বিকেল ৩টায় পিরোজপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলেন—পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। পিরোজপুর -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আরেক ছেলে শামীম সাঈদী, এবিপি মনোনীত প্রার্থী ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপা) মনোনীত প্রার্থী মহিবুল হাসান। পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শামীম হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুস্তম আলী ফরাজী, জাসদ মনোনীত প্রার্থী করিম শিকদার।,

‎মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের সতন্ত্র প্রার্থী মো. তৌহিদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিলের কারণে মনোনয়ন বাতিল করা হয়।

স্থগিত প্রার্থীরা হলেন—পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি। মনোনয়নপত্রের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে। আগামীকাল (রোববার) সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

‎পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুরের তিনটি আসনে মনোনয়ন দাখিলকরা ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া, তিনজনের মনোনয়ন বাতিল এবং দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিল এবং দুজনের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগে গণহত্যা ও গুমের বিচার, তারপর নির্বাচনের কথা ভাবা যাবে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত

জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,