দেবহাটায় ফুড অফিসে চাঁদা দাবির অভিযোগ, জনতার ধাওয়ায় পালালেন কয়েক যুবক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। দাবি না মানলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন তারা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডিলার ও এলাকাবাসী কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়ায় যুবকরা সরে পড়েন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, নাহিদ ইসলাম, আবু হাসান ও সংগঠনটির দেবহাটা শাখার বহিষ্কৃত আহ্বায়ক মুজাহিদুল ইসলাম।

অভিযুক্ত নাজমুল হোসেন রনি দাবি করেন, ডিলারশিপের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার একটি ভিডিও তার কাছে আছে। তবে ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তাকে টাকা দেওয়ার চেষ্টা করা হলেও তিনি গ্রহণ করেননি।

কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম জানান, কয়েকজন যুবক এসে কর্মকর্তার উপস্থিতি সম্পর্কে জানতে চান। পরে তারা উত্তেজিত হয়ে অফিসে তালা দেওয়ার হুমকি দেন।

স্থানীয় ডিলাররা বলেন, সম্প্রতি কিছু যুবক সমন্বয়ক পরিচয়ে অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বুধবারও তারা তালা দিতে এলে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, ‘কয়েকজন যুবক আমার অফিসে গিয়ে ২০ হাজার টাকা দাবি করেছে বলে জেনেছি। ঘটনাস্থলে আমি ছিলাম না।’

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, ডিলারশিপ নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে আগে থেকেই আলোচনা হচ্ছিল। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে মৃত্যু ও ক্ষয়ক্ষতির শঙ্কা

অনলাইন ডেস্ক: দুই দিনের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার নতুন কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার

শাপলা চত্বরে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে

শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি)

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে,

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও কয়েক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এই