দেড় যুগ পরে এনায়েতপুর জামায়াতের স্বাধীনতা দিবসের র‍্যালি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দেড় যুগ পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি বের হয়।’
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের নানা শ্লোগান সংবলিত লাল সবুজের ক্যাপ মাথায় বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী সহ জনসাধারণের উপস্থিততে বর্ণাঢ্য র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন,  সহকারী সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ আইয়ুব আলী,  জোবায়ের হোসেন, জামায়াত নেতা হাজী আনোয়ার হোসেন, ডা. ইদ্রিস আলম ও থানা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে এনায়েতপুর থানা জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যোগে পৃথক দোয়া ও আলোচনা সভা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইরগ্রাম এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হলেও সুফল পাচ্ছে না হাজারো মানুষ। অভিযোগ উঠেছে,

সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে

শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া

এবার আটক ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ও অভিনেত্রী সোহানা সাবা

নিজস্ব প্রতিবেদক: জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন

জুস কোম্পানির জালে পচা আম, চাষিদের মধ্যে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার থেকে পচা, ফাটা ও ঝরে পড়া আম সংগ্রহ করছে দেশের নামিদামি জুস কোম্পানিগুলো। জনপ্রিয় এই আম হাটে চলতি

ভোটের জন্য মরিয়া বিএনপি”পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

কাইয়ুম মাহমুদ উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং