দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে পরিস্কার করার পাশাপাশি দূষণমুক্ত রাখতে পার্কে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থীদের সচেতন করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারী) ইকোপার্ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের ব্যানারে বাঁশখালী সরকারি আলাওল কলেজের রোভার স্কাউট গ্রুপ সহ স্থানীয় অংশীজনদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক এর নের্তৃত্বে এতে অভিযানে অংশ নেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ, ইকোপার্কের সাবেক সিপিজি সভাপতি মো. এরশাদ আলী, পার্ক ইজারাদার প্রতিনিধি ডা. মো. ইউনুস সহ ফরেস্ট রেঞ্জার, ইকোপার্কের স্টাফবৃন্দ, সরকারি আলাওল কলেজের রোভার স্কাউট গ্রুপ এবং স্থানীয় অংশীজন।

ইকোপার্কের কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন- ‘বাঁশখালী ইকোপার্ক আমাদের নিজেদের বিনোদন স্পট। তাই এটিকে পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। পার্কের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন রাখা থাকলেও সচেতনতার অভাবে অনেক দর্শনার্থী যেখানে সেখানে ময়লা ফেলে সৌন্দর্যকে ম্লান করে দেয়।আমরা এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সকলের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের

এক সপ্তাহে আরো ২০ বার ভূমিকম্প হতে পারে

নিজস্ব প্রতিবেদক: গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক: ভারতকে শিগগিরই নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের খবরে এই

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক

ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত শাহজাদপুরের ২২ মণ ওজনের ‘সোহাগ বাবু’ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের কৃষক আবু সাঈদ সাধু সরদার লালন-পালন করেছেন ‘সোহাগ বাবু’ নামের

বিয়ে বিচ্ছেদে এগিয়ে নারীরা, দিনে ১৪টি আবেদন

বাড়ছে বিয়ে বিচ্ছেদ। মহামারির মতো সারা দেশেই ছড়িয়ে পড়ছে বিয়ে বিচ্ছেদের প্রবণতা। চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চট্টগ্রাম শহরে বিয়ে বিচ্ছেদ চেয়ে সিটি