দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুই কৃষকের খড়ের গাদা

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামের দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার খড় পুড়ে গেছে বলে দাবি কৃষকের।

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুর রাজ্জাক সরকার জানান, গভীর রাতে কে বা কাহারা খড়ের গাদায় আগুন দিয়েছে। কেউ হয়তো পরিকল্পিত ভাবে এমন ক্ষতি করেছে। আমার ৮টি গরু রয়েছে। তাদের জন্য মানুষের কাছ থেকে প্রায় ১ লাখ টাকার কিনে খড়ের গাদা তৈরি করেছি। আগুনে সব খড় পুড়ে গেছে। আমার ছোট ভাই আব্দুল মজিদ সরকারের ১০টি গরু রয়েছে। তার খড়ের গাদাও পুড়ে শেষ হয়ে গেছে। এতোগুলা গরু নিয়ে আমরা এখন দিশেহারা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘খবর পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও আ. লীগের শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পৌরসভার প্রধান সমন্বয় মো. মহাসিন

এখনও ‘নিকৃষ্ট ব্যভিচারে’ লিপ্ত

দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসাইন, সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে করা ব্যবসায়ী রাকিব হাসানের

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হলো ভূমি মেলা 

দাউদ রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় “ভূমি মেলা – ২০২৫”উদযাপন উপলক্ষে ভুমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ

১৪ মাসের শিশু সন্তানের স্বীকৃতি পেতে ভুক্তভোগী নারীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। স্বামী পক্ষ সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর ফলে