দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

এতে বলা হয়, মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত বা ৭২৭ মিলিয়ন সিঙ্গাপুর ডলার স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে। মোট ২৫টি অভিযোগের মধ্যে ২১টি অর্থপাচারের ও ৪টি ক্ষমতার অপব্যবহারের।

এসব অভিযোগে তাকে মোট ১৫ বছরের কারাদণ্ড এবং ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ৪০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির মামলায় তিনি তখন দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা কমিয়ে ৬ বছর করা হয়।

আগের মামলার সাজা শেষ হওয়ার পর নতুন সাজা কার্যকর হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিচারক কলিন লরেন্স বলেন, রাষ্ট্রপক্ষ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে।

বিচার চলাকালে ওয়ানএমডিবির সাবেক নির্বাহী ও ব্যাংকারসহ বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

কুমিল্লা-১০ আসনে মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট ও লালমাই) কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের