দুর্নীতির অভিযোগে বাহারছড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধানসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছের পদত্যাগ দাবি করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরী, সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী মমতাজ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ন-সম্পাদক কাজী এমরানুল হক, বাহারছড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ডা. শাহরিয়ার আব্দুল্লাহ পারভেজ, সহ-সভাপতি রমজান আলী, হেলাল উদ্দিন তালুকদার।

এ সময় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছের দ্রুত অপসারণ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘তিনি ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা হওয়ার সুবাদে স্বৈরচারের আমলে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের অর্থ আত্মসাৎ, মিথ্যা ব্যক্তির পরিচয় দিয়ে টাকা উত্তোলন, মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে চাল আত্মসাৎ, ভিজিটিং কার্ড আত্মসাৎ, জন্মনিবন্ধন সংশোধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জাতীয় সনদ সহ পরিষদের নাগরিক সেবায় নিয়ম বর্হিভূত অর্থ আদায় ও হয়রানীর অভিযোগ রয়েছে। পরিষদের সদস্যদের না জানিয়ে ছয়শত পরিবারের জনপ্রতি ৫৬ কেজী চাউল বিতরণে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তারা।

এমনকি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস না করে উপজেলা প্রশাসনের অফিসে হাজিরা দেওয়া, নিজ নামীয় লিফলেট ছাপিয়ে নিজের মতো করে প্রত্যেক ওয়ার্ড হতে প্রায় ১৬ লক্ষ টাকা ইউনিয়ন ভূমিকর আদায় করে স্বল্প টাকা খরচ দেখিয়ে অবশিষ্ট টাকা আত্মসাৎ, স্বজন প্রীতিসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।

মানববন্ধনের পূর্বে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সহ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি দেন।

মানববন্ধনে এ সময় ছাত্রনেতা সহ বাহারছড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কবির বিন সামাদের দর্শকপ্রিয় নাকট

এই হ্যালো। আলোচিত একটি ডায়লগ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে

জুলাই যোদ্ধাদের স্বীকৃতি: মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি দিয়ে ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সোমবার সচিবালয়ে বাসস-কে

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে পরিবারটি মানবেতর

এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন-এসব বিষয় নিয়ে দলের

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত