দুবলার চরে ডাকাতিকালে ৩ ভারতীয় জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগরের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে গণধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে হস্তান্তর করা হয়। রোববার রাতে এ ঘটনা ঘটে।

দুবলার চর ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত ১১টার সময় সুন্দরবনের দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের ভারতীয় দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত হয়ে জেলেদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়। অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা তিন দস্যুকে গণধোলাই দেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তাকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ না করায় কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় অভিযান চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

বন বিভাগের দুবলার চর জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফরেস্টার মো. খলিলুর রহমান বলেন, ৩ ভারতীয় দস্যুকে জেলেরা অস্ত্রসহ আটক করে কোস্টগার্ডের হাতে সোপর্দ করেছে, এমন খবর তারা জেনেছেন। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষারত

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানে চেচেন বাহিনীর প্রস্তুতির ঘোষণা

অনলাইন ডেস্ক ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে রাশিয়ার চেচেন সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে লড়তে প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ)

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও