দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ এপ্রিল), দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল,পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন নোট বিতরণ শুরু

ঠিকানা ডেস্ক: জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০

শেয়ারবাজার থেকে ২০ হাজার কোটি লোপাট: নাম ঘুরেফিরে লোটাস কামাল, সালমানের

বিশেষ প্রতিবেদক: ২০০৯-১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির কথা দেশের মানুষ এখনো ভুলতে পারেনি। ওই ঘটনার অভিঘাতে লাখো সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হন, কেউ কেউ পথে বসেন। সরকারের

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম

হালুয়াঘাটে বনপাড়া আদর্শ কলেজে জাল সনদের ছড়াছড়ি, অধ্যক্ষই মূল হোতা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অধ্যক্ষসহ ৫৫

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন