দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দুই ছাত্রীর শিঙাড়া খাওয়া ও তাদের নিয়ে ঠাট্টা-তামাশাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে। তাঁর বাবা জসিম উদ্দিন কুয়েতপ্রবাসী। দুই ভাইবোনের মধ্যে পারভেজ বড়। তিনি ঢাকায় থেকে পড়াশোনা করতেন।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের পাঁচ শিক্ষার্থী বনানী ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রী শিঙাড়া খাচ্ছিলেন। তাদের শিঙাড়া খাওয়া দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পারভেজসহ কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের কাছে হাসাহাসির কারণ জানতে চান ইংরেজির শিক্ষার্থীরা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে এলে এক কর্মকর্তা মীমাংসা করে দেন। তবে এরপর ৩০ থেকে ৪০ জন বহিরাগত ডেকে নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ ও তাঁর এক বন্ধু ক্যাম্পাস থেকে বের হলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বন্ধু সেখানে চিকিৎসাধীন। তাঁর নাম জানা যায়নি।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার সমকালকে বলেন, বিকেলে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, শিঙারা খাওয়ার সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রীকে দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শিক্ষার্থী। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।’

রাতেই নিহতের মামাতো ভাই বনানী থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি। তিনি জানান, মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাদী দাবি করেছেন, পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে ‘ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া রাত ১০টা ৫ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে, পারভেজ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, বিবিএ এবং এলএলবির তিন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন। ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ৩ হাজার স্পট থেকে দৈনিক শতকোটি টাকা চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে প্রতিদিন প্রায় শতকোটি টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদাবাজির পেছনে সড়ক পরিবহণ মালিক সমিতি, শ্রমিক

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত’: বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি

ছাত্রকে যৌন নির্যাতন: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’ র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি

রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ট্রাম্পের হামলার জবাবে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা!

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততায়। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মাত্র ২৪ ঘণ্টার