দুপক্ষের সংঘর্ষে আহত ১২, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে দুপুর নাগাদ কয়েক দফায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।

আহতরা হলেন-আল-আমিন, দুধ মিয়া, সিরু মিয়া, বাচ্চু মিয়া, শাহজাহান, সানাউল্লাহ, বিল্লাল মিয়া, দ্বীন ইসলাম, বোরহানসহ আরো তিনজন। আহতদের সবাই চর ইসলামপুর এলাকার নজিরাবাড়ি গোষ্ঠীর।

স্থানীয় সূত্র জানায়, নাজিরাবাড়ির শিরু মিয়ার ছেলে আরমানের সঙ্গে ইকতার মিয়ার ছেলে রিফাতের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দেলোয়ার ও আনোয়ার নামে দুজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সম্ভব হয়নি। শুক্রবার এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শাহজাহান নামে এক ব্যক্তির অটোরিকশার গ্যারেজ ও বসতঘর ভাঙচুরের শিকার হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পারমাণবিক স্থাপনায় আইএইএর নজরদারি বন্ধের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক: ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র প্রবেশাধিকার ও নজরদারি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৮ জুন) দেশটির পার্লামেন্টের ভাইস

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন

‘অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, শিশুসহ নিহত ৩২

অনলাইন ডেস্ক: পাকিস্তানে গত কয়েক দিনের প্রবল বর্ষণে বিভিন্ন প্রদেশে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের

রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি ইটভাটা গুড়িয়ে দেয়া সহ মোট ৩ টি ইটভাটায় ৮