দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা

ঠিকানা ডেস্ক: গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মে) জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার জনগণ এখন অনাহারের চরম ঝুঁকিতে রয়েছে এবং অবিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিতে পারে।

ওসিএইচএ-র মুখপাত্র জেন্স লারকে বলেন, ইসরায়েল এখনও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। সম্প্রতি অনুমোদিত ৯০০টি সাহায্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টি গাজায় প্রবেশ করতে পেরেছে।

তিনি বলেন, আমরা যা নিয়ে যেতে পেরেছি, তা কেবল ময়দা। এটি রান্না না করলে খাওয়ার উপযোগী নয়, অথচ গাজার শতভাগ জনগণ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

গত দুই সপ্তাহে গাজায় নতুন করে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান তিনি। সহায়তা প্রবেশে জটিলতা ও নিরাপত্তাজনিত বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জর্ডানের আম্মানে সংস্থাটির গুদামে গাজার জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও মানবিক উপকরণ মজুদ রয়েছে। এসব ত্রাণ একবারে ২ লাখ মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সীমান্ত খুলে না দিলে তা পৌঁছানো সম্ভব নয়।

ইউএনআরডব্লিউএ জোর দিয়ে বলেছে, গাজার মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে এবং এ সহায়তা প্রবেশে কোনো ধরনের বাধা বা দেরি হলে তা মানবিক বিপর্যয় ডেকে আনবে।

এর আগে জাতিসংঘ ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা যৌথভাবে প্রকাশিত একটি রিপোর্টে সতর্ক করে জানায়, গাজায় চরম খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গাজায় অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয় ভয়াবহভাবে বেড়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম

মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে

ফার্মগেটে মেট্রোরেল পিলারের ‘ভারী বস্তু’ পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ‘ভারী ধাতব বস্তু’ মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে,

ডাকসু নির্বাচনে বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিকভাবে

এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া