দুদক আবেদন করেছে হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে।

প্লট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথক দুটি চিঠি পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠির সঙ্গে আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, চার্জশিট এবং পূরণকৃত রেড নোটিস ফরম সংযুক্ত করা হয়েছে।

একই দিনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এ জেরা গ্রহণ করেন।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করেন। এর আগে, ২ সেপ্টেম্বর তিনি জবানবন্দি দিয়েছেন এবং আংশিক জেরা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বরের শুনানির পর স্টেট ডিফেন্সের আবেদনের ভিত্তিতে বাকি জেরার জন্য ৪ সেপ্টেম্বর ধার্য করা হয়।

জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দাবি করেন, জুলাই-আগস্টের গণহত্যা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সংঘটিত হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে

খেলাধুলায় বিশ্বাঙ্গনে প্রতিনিধিত্বকারীদের দায়িত্ব নেবে রাষ্ট্র: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া

টাঙ্গাইলে একসঙ্গে চার নবজাতকের জন্ম, মা-সন্তান সুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য

এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের