দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি, মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দায়ের করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হারুন অর রশিদ নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন।

মামলার আবেদনে আসামি করা হয়েছে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মখলেছ উর রহমান।’

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের জন্য রেখেছেন।

মামলায় অভিযোগ, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার পর থেকে সাজা হওয়াসহ পরবর্তী ঘটনাগুলো বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট বিধায় হারুন অর রশীদ বিচার কার্যক্রমের আওতাধীন কোনো বিষয়ে অভিযোগ করেনি। এসব ঘটনাসমূহে জড়িতদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা আদালতের এখতিয়ারাধীন বিষয়।

এ আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে এই মিথ্যা অভিযোগ সৃজন করার জন্য পরস্পর যোগসাজসে যে অপরাধমূলক পরিকল্পনা করা, মিটিং করা, ষড়যন্ত্র করা সহ যে-সকল অপরাধমূলক কাজ করেছে তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে

মার্কিন ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায়

সিরাজগঞ্জে বড়াল নদীতে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। আর অন্য দুজন

যুক্তরাজ্যে এনএটিএসের ত্রুটি: ১২০টির বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এনএটিএস-এর কারিগরি ত্রুটির কারণে বুধবার (৩০ জুলাই) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এ