দুদকের মামলায় সাবেক এমপি হেনরী গ্রেফতার দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ জানুয়ারি হেনরীকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে দুদক। আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৬ জানুয়ারি তারিখ ধার্য করেন। তবে ওইদিন হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত শুনানির জন্য আজ ধার্য করেন।

এদিন হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।’

গ্রেফতার দেখানোর জন্য আবেদনে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ উল্লেখ করেন, আসামি হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখায় এবং ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি ৬৬ লাখ ৬৬ হাজার পাঁচশত সাতাত্তর টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিত্রদের জন্য ৫০ আসন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০ আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরও

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তহবিলসংকট: বাড়ছে বেকারত্ব ও নিরাপত্তাহীনতা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বড় ধরনের আর্থিক তহবিল সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ায় চলতি বছরের ডিসেম্বর

ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব। রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা

নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। একইসাথে আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য

প্রকাশ্যে ইরানের পাশে পরমাণু শক্তিধর ৪ দেশ

ডেস্ক রিপোর্ট: এবার ইরান আর একা নেই ইরান। পাশে দাড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে