দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৯ বছরের কারাদণ্ড, জরিমানা দেড়কোটি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাজী মাহফুজুর রহমান নামে ইউনিইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক এক সিনিয়র কর্মকর্তাকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রায় দেড়কোটি টাকা জরিমানা করেছেন বিচারক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। পরে আদালতে উপস্থিত আসামিকে সাজামূলে জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কাজী মাহফজুর রহমান চট্টগ্রামের হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নোয়াখালীর মাইজদী কোর্ট শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন। নোয়াখালী দুদকের আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. ইদ্রিছ মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৮৬০ সালের পেনাল কোডের ৪০৯ ধারায় ৭ বছরের, ৪৬৭ ধারায় ৭ বছরের ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা অর্থদণ্ড করা হয়েছে।,

মো. ইদ্রিছ মিয়া আরও বলেন, মামলার অপর আসামি কাজী সাইফুর রহমান, আজাদ রাকিব, নাজমা হক, মফিজুল ইসলাম খন্দকার ও মো. ছালাউদ্দিনকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আসামি কাজী মাহফুজুর রহমান বিগত ২০১২ সালের ১২ মার্চ থেকে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখায় কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে গোপনে আসামি কাজী সাইফুর রহমানের নামে ওই শাখায় হিসাব খুলে জিএল হিসাব হতে নিজের পাসওয়ার্ড ও আইডি ব্যবহার করে এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ে তৎকালীন উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী তদন্তপূর্বক অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি,

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন,

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের কর্মবিরতি, মহাসড়কে অবরোধে ভোগান্তি চরমে

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে যানবাহন জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন