দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো বেঙ্গল গ্রুপ চেয়ারম্যান মোরশেদ আলমকে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ নির্দেশ দেন।

মোরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৪ মে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মোরশেদ আলম ছাড়াও তার ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য জমি কেনার ক্ষেত্রে মালিকানা ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) গোপন করে অস্বাভাবিক দামে জমি ক্রয় করা হয়। এর মাধ্যমে আসামিরা ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে মোরশেদ আলমকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ডে পাঠানোর

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কৌশলগত খারগ দ্বীপে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

১০৫ আসনে জয় পাবে জামায়াত, বিএনপি ১০১ আসনে: আইআইএলডির জরিপ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে। সোমবার