দুদকের নতুন সচিব খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে খালেদ রহীমকে দুদকের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ১৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পান কানিজ মওলা। তিনি মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে

কেরানীগঞ্জে হত্যা মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ নামের এক কিশোরকে হত্যা দেখিয়ে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ

যমুনায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী, থাকছেন গুলশানের নিজ বাড়িতেই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর

অহংকার পরিত্যাগ করুন – মোল্লা নাজিম উদ্দিন

অহংকার হলো রঙিন চশমা, খুলে ফেলুন দেখবেন সৃষ্টির তুলনায় আপনি কত নগন্য। ইসলামে গর্ব ও অহংকারকে হারাম করা হয়েছে, অহংকারীর পতন অনিবার্য। আল্লাহ্ সুবহানাহু তা’আলা

বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনলেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: খেতে কাজ করার সময় দিনাজপুর সীমান্তে বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে