দুদকের অভিযান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা নাকি ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উদ্ধার করা হয়েছে বান্ডিল বান্ডিল টাকা।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।’

তিনি জানান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাসের বাসায় অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুদক।

গত বছরের ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিলো।

গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাইক দুর্ঘটনায় কাতরাচ্ছিলেন স্বামী-স্ত্রী-হাসপাতালে নিলেন ইউএনও  

আবদুল জলিল. স্টাফ রিপোর্টারঃ রূপালী ও শামীম। মাঝ বয়সী এই দম্পতি আশুলিয়া থেকে মোটর বাইকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সড়াতৈল নিজ গ্রামে ফিরছিলেন তারা। ।পথে টাঙ্গাইলের

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানিকে ক্ষমতা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করছেন, মামদানি

১২ কিমি হাঁটেও রক্ষা পেল না শিশু আমির, গুলিতে ঝরল প্রাণ

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার শিশু আমির। ক্ষুধার্ত পরিবারের মুখে সামান্য খাবার তুলে দিতে পায়ে হেঁটে ১২ কিলোমিটার পাড়ি দিয়েছিল সে। হয়তো আশা ছিল, কিছু খাবার

ফেন্সিডিলসহ সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক

দুই দিন পর খুললো রবীন্দ্র কাছারিবাড়ি, নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও মাত্র দুই দিন পর তা পুনরায় দর্শনার্থীদের জন্য