দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রকল্প দুটির কাজ ১০ বছর আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিস্ময় জানিয়ে ড. ইউনূস বলেন, এ রকম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর আটকে আছে! অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিনদিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটি এত বছর ধরে করা হয়নি।

যমুনায় এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।

সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা, তা জানতে চান প্রধান উপদেষ্টা। পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ ভূ-গর্ভস্থ উৎস থেকে আসে। দীর্ঘদিন ব্যবহারের ফলে পানির স্তর প্রতিবছর প্রায় ২-৩ মিটার নিচে নেমে যাচ্ছে; যা ভবিষ্যতে বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। এ সংকট মোকাবেলায় প্রকল্প দুটি নেওয়া হয়। এতে সহায়তা করছে জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘মেঘনা নদী বাঁচানোর জন্য আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। তা না হলে এ এলাকার জনজীবন বাঁচানো যাবে না।’ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চলতি অর্থবছরের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর রাতে নারীর ঘরে ঢুকে গণপিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গণধোলাইয়ের শিকার হয়েছেন শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজান মুনসী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরকলমী ইউনিয়নের বকসীবাজার

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর আগে

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজের কাছে রোববার (২৩ মার্চ) সকালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই

সিরাজগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা এস. এম. রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)

আন্দোলনে নৈরাজ্য

ঠিকানা টিভি ডট প্রেস: আন্দোলনের কারণে রাজধানীজুড়ে এখন ব্যাপক নৈরাজ্য চলছে। প্রতিদিনই রাজপথে দেখা যাচ্ছে কোনো না কোনো আন্দোলন কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে মিছিল-সমাবেশ, অবরোধ,

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, দুই রাউন্ড ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে