দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক মব সৃষ্টি করে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন (পিএমএ), টাঙ্গাইল। একইসঙ্গে দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্ননিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, আমরা মনে করি সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরাচিত হামলা ও অগ্নিসংযোগ কবলে মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযাগ্য হতে পারে না।

সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‌‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকাণ্ড। একটি সভ্য সমাজ শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোোভাবেই গ্রহণযাগ্য নয়।’

এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে প্রিণ্ট মিডিয়া অ্যাসাসিয়শন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহাবান জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয় গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনবর্যক্ত করছ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার

গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন। ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

শাপলা চত্বরে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে

বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা

খেলাপি ঋণে রেকর্ড: এক বছরে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণ