দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ১০ নাগরিককে পুশ-ইন করে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১২ জন ভারতীয় বাংলাভাষী নগরিককে পুশ-ইন করা হয়েছে। অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ বাংলাদেশি ১০ জন নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।,

বিজিবি আরও জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সূর্যপুর বিওপির ১১২৮-এর ৬এস-এর কাছ দিয়ে ১০ জনকে পুশ-ইন করা হয়। এখন পর্যন্ত তারা সূর্যপুর বিওপি ক্যাম্পে রয়েছেন।,

এ ব্যাপারে বিজিবি-৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

বাজেটে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুবসমাজ ও নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়

রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন চালুতে ট্যাংকার শিল্পে ধস, বেকার হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে চালু হওয়া চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা করলেও এর কারণে চরম সংকটে পড়েছে দেশের ট্যাংকার

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির