দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে’ উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪ টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।,

এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের মনোহরপুর ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আসাদ আলী। বক্তাব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।,

মনোহরপুর এলাকার বাসিন্দারা জানান, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন এবং বর্তমান মনোহরপুর ইউপি সদস্য। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং নেতাকর্মীদের কয়েকটি বই তার হাতে তুলে দেওয়া হয়। যোগদান বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে মো আবদুল বারী মন্ডল ও তার অনুসারী বিএনপির অঙ্গ সংগঠন থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। কিন্তু আব্দুল বারী মন্ডল লিখিত ভাবে বিষয়টি আমাদের জানায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও

একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

মাদারীপুর প্রতিনিধি: একই সঙ্গে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ

ভাতার কার্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌরসভার

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার দুই রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর