দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়েছে। পরিষদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসুন আমরা দলমত নির্বিশেষে কাধে কাধ মিলিয়ে কাজ করি। যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ একটা গতিশীল প্রক্রিয়া। এটাতে কোনো প্রকার পদ পদবী,কোনো প্রকার ভেদাভেদ নাই।সবাই সদস্য স্বেচ্ছাসেবক। এর বাইরে কারো কোনো পরিচয় নাই। নিজের জন্মস্থানের জন্য একসাথে কাজ করার একটা নির্দলীয় প্লাটফর্ম হচ্ছে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ।

গতকাল শনিবার সংগঠনের পক্ষে ‘ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কন্সালট্যান্টস (ইডিসি)’ এর সিইও প্রকৌশলী ফরিদুল ইসলাম কাজিপুরে সাংবাদিকদের নিকট এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।তিনি বলেন,সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত মনসুরনগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়ন নিয়ে অনেকদিন যাবত চলমান উপজেলা গঠনের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত ৩ মে ঢাকার মোহাম্মদপুরে একটি কমিটি গঠন করা হয়েছে। ‘আমাদের প্রাণের দাবি ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নে দলমত নির্বিশেষে কমিটির সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেব বলে আমি বিশ্বাস করি। তবেই সফলতা ধরা দেবে। চরবাসীর র্দীঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।’ তিনি আরও জানান ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ অতিসত্বর জেলা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, তিতাস গ্যাস কম্পানির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম আলী আকবর, সিটী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক জহুরুল ইসলাম লিটন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল হক, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, প্রভাষক মুদ্দাচ্ছির রহমান প্রমূখ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা: শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা

ডেস্ক রিপোর্ট: দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীর সঙ্গে বাসার দারোয়ানের বাগ্‌বিতণ্ডা। এরপর দারোয়ানের এক থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

সিরাজগঞ্জে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী পাঠদান

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই শিক্ষার্থীদের পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও। সোমবার (২৮ জুলাই)